ব্রংকাইটিস (Bronchitis)
শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটিরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে। ব্যাকটিরিয়ার আক্রমণে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠাণ্ডা লাগা ও ধূমপান থেকে এ রোগ হতে পারে।
একবার ব্রংকাইটিস হলে বার বার এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষণ এ রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। যেমন- কলকারখানার ধুলাবালি ও ও ধোঁয়াময় পরিবেশ।
লক্ষণ
কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
কাশির সময় রোগী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে।
জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে।
শক্ত খাবার খেতে পারে না।
কাশির সাথে অনেক সময় কফ বের হয়।
প্রতিকার
ধূমপান, মদ্যপান, তামাক বা সাদাপাতা খাওয়া বন্ধ করা।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো।
রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা।
পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো। যেমন- গরম দুধ, স্যুপ ইত্যাদি।
রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া।
প্রতিরোধ ধূমপান, মদ্যপান ও তামাক সেবনের মতো বদ অভ্যাস ত্যাগ করা।
ধুলাবালি ও ধোয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা।
শিশু বা বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখা।
#sklab #sklaboratories #sklabhealth #ব্রংকাইটিস #Bronchitis #health
.jpeg)