ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ


 ❗প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে❔ কথাগুলো আপনার জন্য.! 😶


জীবনে এতোটা ভালোবাসা কাউকে উচিত না যে সে ছেড়ে চলে গেলে বাচা ম*রা আশা ভরসা তার কাছেই থাকে।


যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভালোবাসবেন তাহলে আপনিও ভালো থাকবেন সেও ভালো থাকবে


তার থেকে হতোভাগা আর কে আছে


যে অতীত নিয়ে পড়ে থাকে!! 


কারন এটা আপনার ছায়াছবির শুটিং না এটা সমাজ এটা জিবন পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে জিবনকে উপভোগ করতে হলে অতিত ভুলতে হবে যা ভাবলে কষ্ট বাড়ে তা চিন্তা করা বোকামি ছাড়া কিছুই না আর যে জেনে বুঝেও ছেড়ে চলে যায় তার জন্য অপেক্ষা করা তার কথা ভাবা পাগলামি ছাড়া কিছুই না । কারন সে যদি আপনার হতো তাহলে কখনোই ছেড়ে যেতো না


ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ আর


যে চলে গেছে তাকে বাদের খাতায় ফেলে দিন


আর পরবর্তী যে আসবে তাকে বরন করার প্রস্তুতি নিন তাকে গুরুত্ব দিবেন মন থেকে ভালোবাসবেন আর যদি অতিত ভাবেন অতিত নিয়ে চলেন অতিতের আশায় বসে থাকেন তাহলে সারাজিবন পস্তাতে হবে। 


১....প্রেমে বিচ্ছেদ একটা খুবই সাধারন বিষয় এবং তা মানার চেষ্টা করেন। প্রতিদিন হাজার হাজার প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে। আপনার প্রেমটাও কোন স্পেশাল কিছু ছিল না । আবার সবার প্রেমই সবার কাছে স্পেশাল, তবুও প্রেম ভাঙ্গে ।


২... প্রেমে বিচ্ছেদ শুধু কিন্তু মানসিক সমস্যা না । এই বিচ্ছেদের কারনে ব্রেইনে বিভিন্ন হরমোনের অস্বাভাবিক চলাচল শুরু হয়। সুতরাং ব্যপারটা শারীরিক ব্যাথা পাওয়ার মতোই কাজ করে। শারীরিক ক্ষত যেমন সময়ের আবর্তনে শুকিয়ে যায় প্রেম বিচ্ছেদের মানসিক ক্ষতও সময় হলে সেরে যাবে ।


৩... প্রাক্তনের স্মৃতিগুলোকে উস্কিয়ে দিতে পারে এমন কিছু আপনার কাছে থাকলে তা সড়িয়ে ফেলেন, তার দেওয়া কোন উপহার হতে পারে। মানুষ চলে গেলে স্মৃতি ধরে রাখতে চাওয়া বোকামি ।


Post a Comment

Thank you Sir/Madame

Previous Post Next Post